ভারতের করোনা হাসপাতালে আবারও আগুন, নিহত ৭
আন্তর্জাতিক

ভারতের করোনা হাসপাতালে আবারও আগুন, নিহত ৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের একটি করোনা সেন্টারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। এনডিটিভি, এএনআই, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এই আগুনে ৭ জনের নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা সবাই করোনা রোগী। অন্ধ্র প্রদেশের ভিজয়ওয়াদায় হোটেল স্বর্ণা প্যালেসকে কোভিড কেয়ার ফ্যাসিলিটি হিসেবে ব্যবহার করা হচ্ছিলো।

রোববার (০৯ আগস্ট) সকালে এই হোটেলটিতে আগুন লাগে।

ভারতের বিখ্যাত হসপিটাল গ্রুপ রমেশ হসপিটালস কয়েকদিন আগে লিজ নিয়ে হোটেলটিকে কর্পোরেট কোভিড হাসপাতালে রূপান্তর করে। অগ্নিকাণ্ডের সময় ৫০ শয্যার হাসপাতালটিতে ৩০ জন রোগী ও ১০ জন স্টাফ ছিলেন। ২০ জনকে উদ্ধার করা হয়েছে, অন্যরা ভেতরে আটকা পড়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

কৃষ্ণা জেলার প্রশাসক মোহাম্মদ ইমতিয়াজ জানান, ভোর ৫টার দিকে আগুন লেগেছিলো। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন ধরেছিলো।

এর আগে গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে একটি প্রাইভেট কোভিড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে অগ্নিকাণ্ড ঘটেছিলো। শর্ট সার্কিট থেকে সূত্রপাত ঘটা ওই আগুনে প্রাণ হারান ৮ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা