আন্তর্জাতিক

কঠোর লকডাউনেও নিউজিল্যান্ডে করোনার থাবা

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে কঠোর লকডাউনের পরেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। শনিবার দেশটিতে নতুন করে ১০৪ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ দ্বীপে প্রায় এক বছর পর নতুন করে কমিউনিটিতে প্রথম কেস শনাক্ত হয়েছে।

নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডেই অধিকাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগেও অকল্যান্ডেই সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা গেছে। সে কারণে ওই শহরে দুই মাসের বেশি সময় ধরে লকডাউন জারি রয়েছে। তবে দেশের বাকি অংশে শিথিল লকডাউন চলছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দক্ষিণ দ্বীপের উত্তর-পূর্বের ব্লেনহেইম শহরে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কিছুটা কম। করোনা মহামারি শুরুর পর যে কয়েকটি দেশ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তার মধ্যে অন্যতম ছিল নিউজল্যান্ড। কিন্তু দেশটিতে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকেই পরিস্থিতি কিছুটা খারাপ হতে শুরু করে।

তবে প্রথম থেকেই করোনা পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। সংক্রমণ বাড়তে শুরু করলেই দেশজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়।

শুক্রবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেন, যখন দেশের ৯০ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুই ডোজের আওতায় আসবেন তখনই কঠোর লকডাউন তুলে নেওয়া হবে এবং মানুষ আবারও আগের মতো স্বাভাবিক জীবনযাপনের স্বাধীনতা পাবেন। শনিবার পর্যন্ত দেশটিতে ৭০ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৫৪। এর মধ্যে মারা গেছে ২৮ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ৪০৭ জন। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ হাজার ১১৯।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা