গরিলা দাকাসি
আন্তর্জাতিক

বন্ধুর বুকে মাথা রেখে গরিলার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সেলফি পোজের জন্য ভাইরাল মাউন্টেইন গরিলা দাকাসি আর নেই। দাকাসির দীর্ঘদিনের বাসস্থান কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক জানিয়েছে, মাসখানেক অসুস্থ থাকার পর মারা গেছে বিখ্যাত গরিলাটি। তার বয়স হয়েছিল ১৪ বছর। আর তার অন্তিম মুহূর্তের ছবিও এখন ভাইরাল নেট মাধ্যমে। প্রিয় বন্ধুর বুকে মাথা রেখে প্রশান্তির মৃত্যু কাঁদাচ্ছে বহু ভক্তকে।

এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ বলেছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ভিরুঙ্গার জনপ্রিয় অনাথ গরিলা দাকাসি মারা গেছে। সে এক দশকেরও বেশি সময় ধরে পার্কের সেনকওয়েকুয়ে সেন্টারের তত্ত্বাবধানে ছিল। বহুদিনের বন্ধু আন্দ্রে বাউমার বুকে মাথা রেখে গরিলাটি শেষ নিশ্বাস ত্যাগ করে বলেও জানানো হযেছে।

এত বছর ধরে দেখভাল করা গরিলাটির মৃত্যুতে মুষড়ে পড়েছেন বাউমা। তিনি বলেন, আমি তাকে শিশুর মতো ভালোবাসতাম। কাছে গেলেই তার উৎফুল্ল ব্যক্তিত্ব আমার মুখে এনে হাসি দিতো। ভিরুঙ্গার সবাই তাকে স্মরণ করবে। দাকাসি আমাদের জীবনে যে খুশি এনে দিয়েছিলো, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ।

২০১৭ সালে মাত্র দুই মাস বয়সে দাকাসিকে খুঁজে পান ভিরুঙ্গা রেঞ্জাররা। দুষ্কৃতদের গুলিতে প্রাণ হারানো মায়ের মরদেহের পাশে পড়ে ছিল গরিলাটি। এরপর তাকে তুলে নিয়ে গোমার একটি রেসকিউ সেন্টারে পাঠানো হয়। সেখানেই প্রথম বাউমার সঙ্গে দেখা হয় দাকাসির। সেদিন সারারাত শিশু দাকাসিকে বুকের ওপর রেখে মায়ার বন্ধনে আটকে ফেলেছিলেন বাউমা।

পরে সুস্থ হলে গরিলাটিকে সেনকওয়েকুয়ে সেন্টারে পাঠানো হয়। সেখানে ১১ বছর শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করেছে সে।

দাকাসিকে বিভিন্ন টেলিভিশন শো ও ডকুমেন্টারিতে দেখা গেছে। তবে সে সবচেয়ে বেশি বিখ্যাত ২০১৯ সালে তোলা একটি ছবির কারণে। পার্কের এক তত্ত্বাবধয়াকের তোলা ওই সেলফিতে দাকাসি ও তার বন্ধু দিজেকে ‘এক্সপার্ট মডেল’দের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর দ্রুতই বিশ্বব্যাপী ভাইরাল হয় ছবিটি। সূত্র: সিবিএস নিউজ

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা