আন্তর্জাতিক

ইরানে দ্বিতীয় দফায় করোনা প্রাদুর্ভাব

ইন্টারন্যাশনাল ডেস্কঃ

কয়েকদিন স্থিতিশীল থাকার পর, ইরানে ফের করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। সোমবার (১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত এক দিনে নতুন করে প্রায় তিন হাজার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। গত দুই মাসের মধ্যে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা। মধ্যপ্রাচ্যের সব চেয়ে বেশি আক্রান্তের দেশ ইরান, যেখানে মৃত্যুর সংখ্যা ছিল সব থেকে বেশি। কিন্তু গত এপ্রিলে ক্রমান্বয়ে মৃতের সংখ্যা কমতে থাকায় ধাপে ধাপে লকডাউন শিথিল শুরু করে দেশটির সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের নেতারা বলছেন লকডাউন আগে আগে বা তাড়াহুড়া করে শিথিল করা হয়নি। তারা বলছেন, যদিও নতুন করে এখন কিছুটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তবে এটা নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমাবদ্ধ। এছাড়া মৃত্যুর হারও তুলনামূলকভাবে কম। গত সপ্তাহে ইরানের ৪০ হাজার মসজিদ খুলে দেওয়ার দিকে ইঙ্গিত করে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, বেশিরভাগ বিধিনিষেধই তুলে নেওয়া হয়েছে।

তবে সোমবার ইরানের স্বাস্থ্য কর্মকর্তারা চরম হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘করোনা যুদ্ধ শেষ হতে এখনও অনেক বাকি। স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের অবহেলার কারণে করোনা ৯০তম মিনিটেও গোল দিয়ে ফেলতে পারে। আমরা যদি পরিস্থিতি অবহেলা করি তাহলে পেছন দিকে ফিরতে হবে।’ এছাড়া, সোমবার গণপরিবহনে শারিরীক দূরত্বের বিধান মেনে না চলায় নিজের হতাশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি। তিনি বলেন, ‘সামান্য অবহেলা আমাদের সব সাফল্য ধ্বংস করে দিতে পারে আর আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার সুনামকে কলঙ্কে পরিণত করে দিতে পারে।’

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৯৭৯ জন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার ৪৪৫ জনে। গত ১ এপ্রিলের পর একদিনে দেশটিতে এটাই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত ১ মে দেশটিতে ৮০২ জন করোনা রোগী শনাক্ত হয়। এবং বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮১ জনের মৃত্যু হয়েছে। গত ২৭ এপ্রিলের পর এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। দেশটিতে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৭৭৮ জনে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা