আন্তর্জাতিক

মৃত্যু ৩ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৬৩ লাখ  

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ২ হাজার ৩৪৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৪১ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৩২ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ লাখ ৮৪ হাজারেরও বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাজিল নতুন করে মারা গেছে ২২০ জন। এর আগের দিন মারা গেছে ৪৮০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৩৪ জনে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৬২ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৫৫ জনের। আক্রান্ত সংখ্যা ৪ লাখ ১৪ হাজারেরও বেশি।

ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২শ জনের। আগের দিন মারা গেছে ২২৩ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৬০৮ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৭ হাজারেও অধিক। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৩৭০ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৩৪৭ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৪২ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লাখ ৭ হাজার ৩২৩ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৫৫৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৪৫ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৩৩২ জন।

স্পেনে নতুন করে কেউ মারা যায়নি। আগের দিন মারা গেছে ২ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১২৭ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৬০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪৭৫ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজারেরও বেশি।

মেক্সিকোতে নতুন করে প্রাণহানি হয়েছে ১৫১ জনের। এ পর্যন্ত মারা গেছে ৯ হাজার ৯৩০ জন। আক্রান্ত হয়েছে ৯০ হাজারেরও বেশি

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৯৯৩ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা