আন্তর্জাতিক

হঠাৎ স্থগিত আফগানের শপথ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠীটির অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস নিউজ। শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন ও ইরানসহ ছয় দেশের প্রতিনিধিদের যুক্ত হওয়ার কথা ছিল।

তাস নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার ইনামুল্লাহ এক টুইট বার্তায় বলেছেন, নতুন আফগান সরকারের অনুষ্ঠান আপাতত বাতিল করা হয়েছে। মানুষ যাতে বিভ্রান্ত না হন, সে জন্য ইসলামিক আমিরাতের নেতৃত্বে মন্ত্রিসভার একাংশ ঘোষণা করা হয়। যা ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

১১ সেপ্টেম্বর ৯/১১ আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে হামলার ২০তম বর্ষপূর্তিতে বিদ্রোহী গোষ্ঠীটির সরকার গঠনের দিন ছিল। কিন্তু পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন মহলের চাপে এই সরকার গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৯/১১ এর দিনে সরকারের শপথ অনুষ্ঠান করলে অমানবিকতার পরিচয় দেওয়া হবে বলে এক বার্তা কাতারের মাধ্যমে পৌঁছে দিয়েছিল আমেরিকা। তার জেরেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (টুইন টাওয়ার) হামলার ২০ বছর ১১ সেপ্টেম্বর। ২০০১ সালের এই দিনে নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ৯টায় ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল-কায়েদার জঙ্গিদের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ। এদের মধ্যে অন্তত ৭ জন ছিলেন বাংলাদেশি। আহত হন ছয় হাজারের বেশি মানুষ।

সান নিউজ/ এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা