আন্তর্জাতিক

হাইতির প্রেসিডেন্টকে হত্যার মূল হোতা গ্রেফতার 

আন্তর্জাতিক ডেস্ক: হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি হত্যায় ক্রিশ্চিয়ান এমানুয়ের শ্যানন (৬৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হত্যার পেছনের মূল হোতা হিসেবে তাকেই ধারণা করছে পুলিশ।

স্থানীয় সময় রোববার (১১ জুলাই) রাতে দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে পুলিশের এক ব্রিফিংয়ে এতথ্য জানানো হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

গ্রেফতার ক্রিশ্চিয়ান এমানুয়ের শ্যানন হাইতির নাগরিক। রাজনৈতিক কারণে গত জুনে একটি ব্যক্তিগত বিমানে তিনি দেশে প্রবেশ করেন।

হাইতির পুলিশপ্রধান লিওন চার্লস বলেন, রাজনৈতিক উদ্দেশে ব্যক্তিগত বিমানে এই ব্যক্তি দেশে প্রবেশ করেছিলেন। তার প্রথম পরিকল্পনা ছিল প্রেসিডেন্টকে গ্রেফতার করানো; পরে পরিকল্পনা পরিবর্তন হয়।

তিনি বলেন, শ্যানন দুইজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন, এরাই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে।

নিজ বাসভবনে গত ৭ জুলাই গুলিতে খুন হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি। হামলায় তার স্ত্রী আহত হন। ঘটনার পরপরই সন্দেহভাজন চার ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হন। গ্রেফতার করা হয় কয়েকজনকে।

প্রেসিডেন্ট মোইসি নিহত হওয়ায় হাইতির সরকারের দায়িত্ব নিয়েছেন অন্তর্র্বতী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ। তিনি জনসাধারণের চলাচলের ওপর অবরোধ আরোপ করেছেন। এ ছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, পরিস্থিতি শান্ত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা