আন্তর্জাতিক

পদোন্নতি পেলেন বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্তদের মুক্তি দেওয়া সেই বিচারক

আন্তর্জাতিক ডেস্ক : পদোন্নতি হয়েছে ভারতে বাবরি মসজিদ ধ্বংসের মামলায় অভিযুক্তদের মুক্তি দেয়া সেই বিচারকের। প্রাক্তন বিচারপতি সুরেন্দ্র কুমার যাদবকে রাজ্যের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্য নাথের সরকার।

বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত বিজেপি নেতা লাল কৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশি এবং উমা ভারতীসহ মোট ৩২ জনকে নির্দোষ বলে ঘোষণা করেন। তাকে এবার উত্তরপ্রদেশের ডেপুটি লোকায়ুক্ত হিসেবে নিয়োগ করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে লক্ষ্ণৌর বিশেষ সিবিআই আদালত রায় দেওয়ার সময় জানায়, বাবরি মসজিদ ধ্বংস পূর্বপরিকল্পিত ছিল না এবং এটা অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবেও বিবেচনা করা যায় না।

সিবিআই আদলতের যে বিশেষ বেঞ্চ এই রায় দেয় তার প্রধান ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব। সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযুক্তরা মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র করেছিলেন এবং তারা কর সেবকদের মসজিদ ধ্বংস করতে উসকানি দিয়েছিলেন। কিন্তু বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব তার পর্যবেক্ষণে বলেন, তথ্য প্রমাণ হিসাবে যে ভিডিও দাখিল করা হয়েছে তা মোটেও পরিষ্কার নয়।

ওই ভিডিওর ক্যাসেট সিল করা ছিল না এবং এর সত্যতা যাচাইয়ের জন্য কোনও ফরেন্সিক পরীক্ষাও করা হয়নি। সেই সঙ্গে বিচারপতি তার পর্যবেক্ষণে জানান, যারা মসজিদের গম্বুজের ওপরে উঠেছিল তারা ‘সমাজবিরোধী’ ছিল। প্রাক্তন বিচারপতি সুরেন্দ্র কুমার যাদবের এটাই ছিল শেষ মামলা। তাকেই নিয়োগ করা হলো উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ একটি পদে। লোকায়ুক্ত রাজ্যের এমন একটি পদ যার সঙ্গে সংশ্লিষ্টরা দুর্নীতি রোধে সরকারের উপর নজরদারি চালায়।

অভিযোগ পেলে প্রয়োজনে যে কোনও দুর্নীতির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত করতে পারে তারা। লোকায়ুক্ত কমিটির মধ্যে এক জন লোকায়ুক্ত এবং তার সঙ্গে তিনজন ডেপুটি লোকায়ুক্ত থাকেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা