আন্তর্জাতিক

কৃষ্ণসাগর অঞ্চলকে শান্তির অববাহিকা বানাবে এরদোগান 

আন্তর্জাতিক ডেস্ক : তুরুষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সংলাপের মাধ্যমে ইউক্রেন-রাশিয়ার সীমান্তের উত্তেজনা মিটিয়ে ফেলতে হবে এবং কৃষ্ণসাগর অঞ্চলকে শান্তির অববাহিকায় রূপ দেওয়ায় হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলিমার জিলনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে পূর্ব ইউক্রেনের উত্তেজনা কমিয়ে আনা যাবে। ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা ও আন্তর্জাতিক আইন অনুসারে এই সমাধান বের করতে হবে।

রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়াকে একীভূত করায় স্বীকৃতি দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।

এরদোগান বলেন, ক্রিমিয়ার ভূমিতে ইউক্রেনের উদ্যোগে তুরস্কের সমর্থন রয়েছে।

ভলিমার জিলনস্কি বলেন, এ অঞ্চলের বিদ্যমান হুমকি ও তারি মোকাবিলার বিষয়ে আংকারা ও কিয়েভের দৃষ্টিভঙ্গিতে মিল রয়েছে। ভূখণ্ডগত অখণ্ডতায় ইউক্রেনকে তুরস্কের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেনের অধিকৃত ভূখণ্ড ডনবাস ও ক্রিমিয়া পরিস্থিতি নিয়ে আমরা তুরস্ককে বিস্তারিত তথ্য দেব।

ইস্তানবুলের হুবার ম্যানশনে এরদোগান ও জিলনস্কির মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক-ইউক্রেনের উচ্চ-পর্যায়ের কৌশলগত সহযোগিতা কাউন্সিলের নবম বৈঠকে অংশ নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট আংকারায় আসেন। প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা ও মুক্ত-বাণিজ্য চুক্তি ও পর্যটন ছিল তাদের আলোচনার মূল বিষয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা