আন্তর্জাতিক

খাশোগি হত্যায় ২০ সৌদি নাগরিকের যাবজ্জীবন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় দেশটির ২০ নাগরিকের শাস্তির রায় ঘোষণা করা হয়েছে। এই সাংবাদিককে ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন করা হয়।

শনিবার (১১ এপ্রিল) তুরস্কের একটি আদালত এই রায় ঘোষণা করে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ১১৭ পৃষ্ঠার অভিযোগ তৈরি করে ইস্তাম্বুলের সরকারি আইনজীবীরা। খাশোগি হত্যায় জড়িত থাকার অভিযোগে ২০ সৌদি নাগরিকের শাস্তি দাবি করেন তারা। আইনজীবীদের অভিযোগ আমলে নিয়ে ২০ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করে ইস্তাম্বুলের আদালত।

জামাল খাশোগি এক সময় ছিলেন সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং পরামর্শক। কিন্তু যুবরাজ বিন সালমান ক্ষমতাধর হয়ে ওঠার পর তিনি সৌদি সরকারের কঠোর সমালোচকে পরিণত হন।

আদালতের ঘোষিত রায়ে বলা হয়েছে, সৌদি আরবের বর্তমান গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মনসুর ওসমান এম আবু হুসাইনকে যুবরাজ বিন সালমানের কার্যালয় থেকে এই হত্যাকাণ্ডের দায়িত্ব দেয়া হয়। আহমেদ আসিরি তাকে সাংবাদিক খাশোগিকে ধরে আনার দায়িত্ব দেন তবে খাশোগি প্রতিরোধ করলে তাকে হত্যা করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেট ভবনে জরুরি কাগজপত্র আনতে যাওয়ার পর খাশোগিকে হত্যা করা হয়। এই কাজে নেতৃত্ব দিয়েছিলেন সৌদি যুবরাজের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা।

প্রথম দিকে সৌদি আরব অস্বীকার করলেও পরবর্তীতে তুরস্কের গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তাদের তৎপরতার কারণে খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে দেশটির সম্পৃক্ততার বিষয় পরিষ্কার হয়ে ওঠে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা