আন্তর্জাতিক

কাবুলে জাতিসংঘের গাড়িবহরে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুল উপকণ্ঠে জাতিসংঘের একটি গাড়িবহরে হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। তারা জাতিসংঘের ওই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। খবর রয়টার্সের।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এক গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরও চার আরোহী।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের জাতিসংঘ পরিবার আজকের ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।

হামলায় জাতিসংঘের কোনও কর্মকর্তা হতাহত হননি বলেও নিশ্চিত করেছে ইউএনএএমএ।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দাবি করেছেন, এ হামলায় তালেবান জড়িত। তবে তার অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র সংগঠনটি।

প্রায় এক বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তির পর থেকে আফগানিস্তানে বিদেশি বাহিনী ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা খুব একটা দেখা যায়নি। তবে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে আবারো হামলা-সহিংসতা বেড়ে গেছে।

দেশটিতে প্রায় প্রতিদিনই ঘটছে গাড়িতে চুম্বক দিয়ে বা রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ। এসব হামলায় আফগান সরকারের কর্মকর্তা, সমাজকর্মী ও সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

গত বৃহস্পতিবারই আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও দু’জন। এছাড়া, নানগারহার প্রদেশে পৃথক তিনটি বিস্ফোরণে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

একই দিন, দেশটির উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন কুতবুদ্দিন কোহি নামে এক সাংবাদিক।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা