আন্তর্জাতিক

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প; সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার মহামারিতে বিপর্যস্ত গোটা বিশ্ব, এর মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া।

১৫ মার্চ বুধবার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হানে। এর পরপরই যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় বিষয়ক প্রশাসন হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করে।

অপরদিকে, প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রও পূর্ব সতর্কতা জারি করেছে। জাপান, রাশিয়া, হাওয়াই দ্বীপপুঞ্জ এবং প্রশান্ত মহাসাগরীয় মিডওয়ে দ্বীপপুঞ্জ, উত্তর মারিয়ানা এবং ওয়েক আইল্যান্ডের উপকূলীয় শহরগুলোতে ঝুঁকির ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা