আন্তর্জাতিক

ভারতীয় সেনার গুলিতে পাকিস্তানি দুই সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিবাদমান পার্বত্য অঞ্চল লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলওসি) ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের দুই সেনা সদস্য নিহত হয়েছেন।

জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নৌশেরা সেক্টরে দুদেশের সীমান্ত পাহারায় নিয়োজিত সেনা সদস্যদের মধ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটে। খবর আনাদোলু ও এনডিটিভির।

ভারতের উপ সেনাপ্রধান লে. জেনারেল সতিনদার কুমার সাইনি জানান, মঙ্গলবার পাকিস্তানের সেনা সদস্যরা সীমান্ত রেখা পার হয়ে ভারতে আসার চেষ্টা করলে তাদের গুলি করা হয়। নিহত পাকিস্তানি সেনারা হলেন- ৩৫ বছর বয়সী নায়েক শাহজাহান এবং ২১ বছর বয়সী সিপাহী হামেদ।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে তাদের দুই জওয়ান ‘শহীদ’ হয়েছেন।

প্রসঙ্গত ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের তিনবার যুদ্ধ হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা