আন্তর্জাতিক
করোনাভাইরাস

ইতালিতে মৃতের সংখ্যা চার হাজার ছাড়ালো

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার হাজার ৩২ জনের। আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ২১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাঁচ হাজার ১২৯ জন।

জরুরি অবস্থা ঘোষণা করে দেশের সবাইকে কোয়ারেন্টিনে পাঠালেও জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কোনভাবেই কমিয়ে আনা যাচ্ছে না মৃত্যুর হার। করোনা মোকাবেলায় ব্যর্থ ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

চীন, ইতালি ও ইরানের পর স্প্যানেও মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩ জনে। আক্রান্ত হয়েছে ২১ হাজার ৫৭১ জন।

ইরানে আক্রান্ত হয়েছে প্রায় ২০ হাজার। মারা গেছে এক হাজার ৪৩৩ জন। ফ্রান্সে আক্রান্ত প্রায় ১৩ হাজার। দেশটিতে মারা গেছে সাড়ে চারশ। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে প্রায় ২০ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬৪ জনের।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮১ হাজার। এর মধ্যে মারা গেছে তিন হাজার ২৫৫ জন। গত দুইদিন দেশটিতে করোনায় আক্রান্ত কারো মৃত্যু না হলেও আজ মারা গেছে সাতজন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে ১১ হাজার ৪০৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ১৭০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯৫২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ধীরে ধীরে মাহামারি আকারে ছড়িয়ে পড়ে সাবাবিশ্বে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা