আন্তর্জাতিক

করোনার ঝুঁকি এড়াতে নির্বাচন পিছিয়ে কারফিউ জারি করল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় আগামী মাসে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচন স্থগিত করে সারাদেশে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা।

২০ মার্চ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৩ মার্চ সোমবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী এই নির্দেশ জারি করে দ্বীপরাষ্ট্রটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

খবরে বলা হয়, আগামী মাসে শ্রীলঙ্কায় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু দেশটিতে গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার দ্রুত বাড়ায় একদিন আগে নির্বাচন কমিশনার আসন্ন ওই নির্বাচন স্থগিত করেন।

এর একদিন পরই দেশটিতে কারফিউ জারি হলো। যদিও এর আগে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এক ঘোষণায় বলেছিলেন যে, নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই। কিন্তু দেশজুড়ে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হয়েছে প্রশাসন।

গত তিনদিনে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬০। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিনজন।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশে এক ভাষণে কারফিউ জারির ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মুন্সীগঞ্জে শিশু পার্কের কাজ পরিদর্শনে এমপি রতন

মুন্সীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর কাজের অ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা