আন্তর্জাতিক

আল-কায়েদার শীর্ষ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে আবু মুহসিন আল-মাসরি নামে ওই কমান্ডার নিহত হন।

শনিবার (২৪ অক্টোবর) এক টুইটার পোস্টে আফগান গোয়েন্দা বাহিনী নিশ্চিত করেছে যে, স্পেশাল ফোর্সের সাম্প্রতিক এক অভিযানে আবু মুহসনি আল-মাসরি নিহত হয়েছেন।

আফগানিস্তানের ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি বা এনডিএস জানিয়েছে, আল-কায়েদার এ নেতা ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় শীর্ষ কমান্ডার ছিলেন। তবে এনডিএস বিস্তারিত আর কিছু বলে নি।

২০১৮ সাল থেকে মার্কিন বিচার মন্ত্রণালয়ের তালিকায় মুহসিন আল-মাসরি মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হিসেবে ছিলেন। গতকাল মার্কিন সন্ত্রাস-বিরোধী জাতীয় কেন্দ্রের পরিচালক ক্রিস মিলারও আল-মাসরির মৃত্যুর কথা নিশ্চিত করেন। মার্কিন এ কর্মকর্তা দাবি করেন, তার মৃত্যুর কারণে আল-কায়েদার কার্যক্ষমতা কমে আসবে। তবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা