আন্তর্জাতিক

এসসিও সম্মেলনে যোগ দিতে চীনে যাচ্ছেন পুতিন, মোদীসহ বিশ্বের ২০ নেতা

আন্তর্জাতিক ডেস্ক    

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ গ্লোবাল সাউথের ২০ জনেরও বেশি নেতা আগামী সপ্তাহে চীনে যাচ্ছেন।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর সম্মেলনে পুতিন, মোদীর পাশাপাশি মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ার নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

আগামী ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনের এ সম্মেলন চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে অনুষ্ঠিত হবে।

রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন আগামী সপ্তাহে চারদিনের এক সফরে চীনে যাবেন। এই সফরকালেই তিনি এসসিও সম্মেলনে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

এই সম্মেলন উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদী সাত বছরেরও বেশি সময় পর চীনে যাচ্ছেন। ২০২০ সালে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের কারণে দুই দেশের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল। বিভিন্ন পদক্ষেপের ফলে ওই উত্তেজনা কমে এসেছে আর দুই প্রতিবেশীর মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে উভয় দেশ কাজ করে চলছে।

মোদী গত বছর রাশিয়ার কাজানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের সঙ্গে একই মঞ্চ শেয়ার করেছিলেন। নয়া দিল্লির রুশ দূতাবাসের কর্মকর্তারা গত সপ্তাহে জানিয়েছিলেন, মস্কো আশা করছে শিগগিরই চীন ও ভারতের সঙ্গে তাদের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ২০০১ সালে এসসিও প্রতিষ্ঠার পর থেকে এবারই সবচেয়ে বড় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলন ‘নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি’ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছিলেন তিনি।

ছয়টি ইউরেশীয় দেশের একটি গোষ্ঠী হিসেবে নিরাপত্তা কেন্দ্রিক এই ব্লকটির যাত্রা শুরু হয়েছিল। সম্প্রতি এর স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা ১০ এ উন্নিত হয়েছে এবং সংলাপ ও পর্যবেক্ষক হিসেবে আরও ১৬টি দেশ এর সঙ্গে যুক্ত হয়েছে। ব্লকের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে এর ফোকাস নিরাপত্তা ও সন্ত্রাস প্রতিরোধের পাশাপাশি অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার দিকে এগিয়েছে।

ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকা অবস্থায় এ সম্মেলন গ্লোবাল সাউথের সংহতির শক্তিশালী প্রদর্শনী হবে ধারণা বিশ্লেষকদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

মাদারীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠে...

২০৩০-এর পথে বাংলাদেশ: এসডিজি অর্জনে কতটা এগিয়েছে দেশ?

দারিদ্র্য কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, অবকাঠামোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা