সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

এলএনজি সরবরাহে বাংলাদেশের সঙ্গে চুক্তি 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজির সঙ্গে নন-বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে ৫ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে।

আরও পড়ুন: ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র

শুক্রবার (২৪ জানুয়ারি) বার্তাসংস্থাটি বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটিই যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন, দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে।

আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে ২৫ মিলিয়ন মেট্রিক টন পার এনুম (এমটিপিএ) অবকাঠামো তৈরি করছে। যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে।

লুজিয়ানার পোর্ট ফোরচনে আর্জেন্ট এলএনজির অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে।

প্রসঙ্গত, বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদি সমাধান খুঁজছে। এক্ষেত্রে তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার। তবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায় তখন কম দামি কয়লার দিকে আবারও ঝোঁকা শুরু করে ঢাকা। সূত্র: রয়টার্স

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে নেমে চোটে কাবু মামদানি

ফুটবল মাঠে নেমে গোলও করলেন, দলকে জিততেও সাহায্য করলেন। কিন্তু ম্যাচের আনন্দ ব...

সাত দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ জামায়াতের সমাবেশ

সাত দফা দাবি বাস্তবায়ন এবং কয়েকটি সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে অবস্থান তুলে ধরতে...

ঢাকা-গোপালগঞ্জসহ ৮ জেলায় মোতায়েন ৯০ প্লাটুন বিজিবি

দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা