সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

উগান্ডায় ভূমিধসে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: উগান্ডার পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানায় আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি।

আরও পড়ুন: গাজায় একদিনে আরও ৩৩ প্রাণহানি

স্থানীয় এক কর্মকর্তা জানায়, উগান্ডার পূর্বাঞ্চলের একটি গ্রামে ভূমিধস আঘাত হেনেছে। তবে প্রাকৃতিক এই বিপর্যয়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বুলামবুলি জেলার কমিশনার ফাহিরা মালানি বলেন, উগান্ডার মুসুগু গ্রামে ভূমিধসের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ১ শিশুসহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ভূমিধসের কারণে অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন এবং বেশ কয়েকজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।

উগান্ডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এই ভূমিধসে প্রায় ২০টির মতো বাড়ি-ঘর ভেসে গেছে। এদিকে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

বেলুচিস্তানের এক জেলায় ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে সক্রিয় স্বাধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা