সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক সন্ত্রাসী হামলায় ৪ জন সেনা সদস্য ও ২ জন স্কুলছাত্র নিহত হয়েছেন।

আরও পড়ুন : জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হচ্ছে

বৃহস্পতিবার (৭ নভেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা দিলাওয়ার খান বলেছেন, এদিন দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে পুতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে ৪ সেনা সদস্য নিহত ও পাঁচজন আহত হন।

আরও পড়ুন : ট্রাম্পকে পুতিনের অভিনন্দন

পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে পাঁচজন ‘খারেজি’ নিহত হয়েছে। সামরিক বাহিনী পাকিস্তানি তালেবানকে খারেজি হিসেবে উল্লেখ করে থাকে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। যদিও ধারণা করা হচ্ছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে টিটিপির হামলা বেড়েছে।

পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনা সদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাস দমনে পাকিস্তানের যুদ্ধ চলমান থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন : মেক্সিকোতে গাড়িতে মিলল ১১ লাশ

এদিকে, একই দিনে খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় একটি মর্টার শেল বিস্ফোরণে ২ জন স্কুলছাত্র নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের তথ্যমতে, তারা পায়ে হেঁটে স্কুলে যাওয়ার সময় মর্টারের আঘাতে প্রাণ হারান।

প্রসঙ্গত, পাকিস্তানি তালেবান বহু বছর ধরে সরকারের পতন ঘটিয়ে কঠোর ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তান ও তার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। গত বছর সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে ফেলার পর থেকে টিটিপি হামলার মাত্রা আরও বাড়িয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা