সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হিজবুল্লাপ্রধান নিহতের ঘটনায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় ইরানের সমর্থনপুষ্ট এবং বিশ্বের বৃহত্তম সশস্ত্র মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহর নিহতের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী করাচিতে।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০৫

শনিবার হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কিছুক্ষণ পর আগামী দিন রোববার করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেয় পাকিস্তানের শিয়া মুসলিমদের রাজনৈতিক দল মজলিশ ওয়াহাদাতুল মুসলিমিন। হিজবুল্লার মতো এই রাজনৈতিক দলটি ইরানের সমর্থনপুষ্ট।

রোববারের ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রায় ৩ হাজার মানুষ। ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’ স্লোগান দিতে দিতে তারা কনস্যুলেট কার্যালয়ের দিকে এগোতে শুরু করেন।

আরও পড়ুন: হাসান নাসরুল্লাহর লাশ উদ্ধার

কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর পুলিশ তাতে বাধা দেয়ে এবং সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পাল্টা জবাব দিতে পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়া শুরু করে মজলিশ ওয়াহাদাতুল মুসলিমিনের কর্মী-সমর্থকরাও।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। হামলায় ব্যবহার করা হয়েছিল ২ হাজার কেজির বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান থেকে। সূত্র : রয়টার্স

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা