ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকযুদ্ধে সেনাসহ নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আফগান সীমান্ত লাগোয়া এক এলাকায় সশস্ত্র জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ পাকিস্তানি সেনাসহ ২৩ জঙ্গি নিহত হয়েছেন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে রেমালের তাণ্ডব, নিহত ২

২ দিনের এ সংঘাতে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে সোমবার (২৭ মে) জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

এক বিবৃতিতে তারা বলছে, রোববার (২৬ মে) উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের উপকণ্ঠে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ৫ সৈন্যের প্রাণহানি ঘটেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগান সীমান্তের কাছের ৩টি অভিযান চালানো হয়েছে। গত ২ দিনের অভিযানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৩ জঙ্গি নিহত হয়েছেন।

আরও পড়ুন: কঙ্গো গেলেন ১৮০ পুলিশ সদস্য

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল জঙ্গিরা। অভিযানে খাইবার জেলায় ৫ সেনা সদস্য নিহত হন। তবে জঙ্গিরা কোন গোষ্ঠীর সদস্য তা শনাক্ত করা যায়নি।

উল্লেখ্য, আফগান সীমান্ত বরাবর উপজাতীয় অঞ্চলগুলো দীর্ঘ দিন ধরে ইসলামপন্থী ও সাম্প্রদায়িক জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। তারা দেশটিতে নিষিদ্ধ ঘোষিত আরেক জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ছত্রছায়ায় সক্রিয় রয়েছে।

দেশের ক্ষমতাসীন সরকারকে হটিয়ে কঠোর ইসলামি শরিয়াহ আইন চালু করতে চায় টিটিপি। এ লক্ষ্যে পাকিস্তানের অস্থিতিশীল বিভিন্ন প্রান্তে প্রায়ই সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।

আরও পড়ুন: পাপুয়া নিউ গিনিতে ভূমিধস

ইসলামাবাদ বলছে, টিটিপি নেতারা প্রতিবেশি আফগানিস্তানে আশ্রয় নিয়েছেন। তারা পাকিস্তানের ভেতরে হামলা চালানোর জন্য ইসলামি জঙ্গিদের প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করছে।

এর আগে কাবুলের ক্ষমতাসীন তালেবান সরকার বলেছিল, পাকিস্তানে ক্রমবর্ধমান সহিংসতা ইসলামাবাদের অভ্যন্তরীণ সমস্যা। এতে আফগানিস্তানের সংশ্লিষ্টতা নেই।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। ইসলামাবাদ বলছে, পাকিস্তানকে লক্ষ্যবস্তু বানানো জঙ্গিদের বিরুদ্ধে কাবুল যথেষ্ঠ পদক্ষেপ নিচ্ছে না।

গত রোববার তারা বলেছে, আত্মঘাতী বোমা চালিয়ে ৫ চীনা প্রকৌশলীকে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট কমপক্ষে ১১ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তারা আফগানিস্তানে বসে চীনা প্রকৌশলীদের হত্যার পরিকল্পনা করেছিল। যদিও পাকিস্তানের তোলা এ অভিযোগ অস্বীকার করেছে কাবুল। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা