আন্তর্জাতিক

নির্বাচনের তারিখ ঘোষণা করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার (২০ মে) হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার পরেই আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান। আগামী মাসের শেষের দিকে দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ মে) বার্তাসংস্থা আনাদোলু একটি প্রতিবেদনে এ তথ্যটি জানিয়েছে।

আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্টের লাশ উদ্ধার

প্রতিবেদনটিতে বলা হয়েছে যে, সাম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে তার পর সোমবার ইরান ঘোষণা করেছেন, আগামী (২৮ জুন) দেশে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইরানের রাষ্ট্রচালিত বার্তাসংস্থা আইআরএনএ-এর জানান, বিচার বিভাগীয়, নির্বাহী ও আইনসভা কর্তৃপক্ষের প্রধানদের মধ্যে একটি বৈঠকের পর দেশটির ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

রিপোর্টে জানান, আগামী (৩০ মে) প্রার্থীদের নিবন্ধন শুরু হবে এবং আগামী (১২-২৭ জুন) পর্যন্ত প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারবেন।

আরও পড়ুন: রাইসির মৃত্যুতে আমরা জড়িত নই

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান জানান, গত রোববার ইরান-আজারবাইজান সীমান্তে একটি বাঁধের উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রেসিডেন্ট রাইসির ফেরার পথে তাদের বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়েন। এরপর সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানকারী দলটি।

দুর্ঘটনাটির ফলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, সেইসাথে পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমেতি এবং তাবরিজ প্রদেশের ইমাম আয়াতুল্লাহ আলী হাশিম নিহত হয়েছে।

প্রেসিডেন্টের মৃত্যুর পর ইরানের ১ম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার সোমবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা