সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি জাহাজ জব্দ 

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের নৌ কমান্ডোরা হরমুজ প্রণালী থেকে দখলদার ইসরায়েল সংশ্লিষ্ট একটি বিশালাকৃতির কার্গো জাহাজ জব্দ করেছে।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল তিব্বত

শনিবার (১৩ এপ্রিল) বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে এমএসসি এআরআইইএস নামের জাহাজটি জব্দ করেন বিপ্লবী গার্ডের সেনারা।

ইরানের সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে, জাহাজটি জোডিয়াক মেরিটাইম শিপিং কোম্পানির। এই কোম্পানিটির মালিক হলেন দখলদার ইসরায়েলের ধনকুবের ইয়াল ওফার। হরমুজ প্রণালী থেকে জব্দ করার পর জাহাজটি এখন ইরানের সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন: সিডনিতে ছুরি হামলায় নিহত ৬

গতকাল শুক্রবার জাহাজটি দুবাইয়ে ছিল। আজ এটি হরমুজ প্রণালীতে আসে। ওই সময় এটির ট্র্যাকিং ডাটা বন্ধ করা ছিল। নিরাপত্তার জন্য গালফ অঞ্চল দিয়ে চলাচল করা সব ইসরায়েলি জাহাজ গত কয়েকদিন ধরে ট্র্যাকিং ডাটা বন্ধ করে চলছে।

দখলদার ইসরায়েলের ওপর যে কোনো মুহূর্তে সরাসরি হামলা চালাবে ইরান। গতকাল শুক্রবার এমন সতর্কতা দেয় যুক্তরাষ্ট্র। ওই সতর্কতার একদিন পরই ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরানি কমান্ডোরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা