পুরনো ছবি
স্বাস্থ্য

বিএসএমএমইউ’র উপাচার্য হচ্ছেন ডা. দীন মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।

আরও পড়ুন: গাইবান্ধায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সোমবার (৪ মার্চ) বিকেলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক জানান, কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমাকে এ দায়িত্ব দেয়া হয়েছে। বড় স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন।

এ প্রতিষ্ঠানকে শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বে যাতে বেস্ট একটি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে পারি সেই আশা নিয়েই তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। এ কাজে আমি সচেষ্ট থাকবো।

আরও পড়ুন: জানা যায়নি পরিচয়, হাসপাতালই এখন ঠিকানা

তিনি আরও বলেন, আমি চাইবো যাতে প্রতিষ্ঠানটি মানবসেবায় দেশের শ্রেষ্ঠতম অবদান রাখতে পারে। এমনকি বিশ্বের দরবারে যেন প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা সবাই যাতে গর্বের সাথে বলতে পারি দেশের এ রকম একটা প্রতিষ্ঠান আছে।

অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশব্যাপী চক্ষুরোগী ও চক্ষু বিশেষজ্ঞদের কাছে খুবই প্রিয় ও সুপরিচিত এ চিকিৎসক।

আরও পড়ুন: হাসপাতালে অনিয়ম বন্ধে অভিযান চলবে

তিনি চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন। তার জন্মস্থান কিশোরগঞ্জ এলাকায় তিনি ‘ননী ডাক্তার’ নামেই বেশি পরিচিত। অত্র অঞ্চলের সবাই তাকে ননী ডাক্তার হিসেবেই চেনেন।

চক্ষু বিভাগের নামি বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি সুযোগ পেলেই ছুটে যান নিজ এলাকায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা