প্রতীকী ছবি
স্বাস্থ্য

বুস্টার ডোজ পেয়েছে ৫ কোটি মানুষ   

সান নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এখন পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন পাঁচ কোটি ৫৬ লাখের বেশি মানুষ। মঙ্গলবার (৪ অক্টোবর) একদিনেই সারাদেশে সাড়ে চার লাখের অধিক মানুষ বুস্টার ডোজ টিকা নিয়েছেন।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, টিকাদান কার্যক্রমের শুরু থেকে দেশে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ২০ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৯০৭ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৭১০ জন।

আরও পড়ুন: কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবেন না

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ২৫ হাজার ৫৬৭ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৯ হাজার ৩৫৫ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন চার লাখ ৫১ হাজার ৪২ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

এদিকে, গত বছরের ১ নভেম্বর থেকে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৭৭৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬১ লাখ ৩৭ হাজার ২৮৮ জনকে।

আরও পড়ুন: দুই লাখ নতুন সেনা পেল রাশিয়া

দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে এরপর গত ২৫ আগস্ট থেকে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকা কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমে এরই মধ্যে ১২ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন শিশু প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছে। তবে গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছে ৭১০ জন শিশু।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি দেশব্যাপী করোনা টিকার নিবন্ধন শুরু হয়। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৫ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা