স্বাস্থ্য

দেশে ৬২ শতাংশ মানুষ টিকা নিয়েছেন

নিজস্ব প্রতিবেদক: দেশের ১৬ কোটি মানুষের মধ্যে এখন পর্যন্ত মোট ৯ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ১০৭ জন করোনার (কোভিড-১৯) টিকাগ্রহণ করেছেন। অর্থাৎ, প্রায় ৬২ শতাংশ মানুষ এ টিকার আওতায় এসেছেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে টিকাপ্রাপ্তদের মধ্যে দুই ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৫৩৫ জন। বুস্টার ডোজ নিয়েছেন ১৯ লাখ ৬০ হাজার মানুষ।

অপরদিকে দেশের ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনার টার্গেট নির্ধারণ করেছে সরকার। এ জন্য ২১ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল হক বলেন, টিকা গ্রহণ করায় মানুষের আগ্রহ বাড়ছে। জানুয়ারি মাসে তিন কোটি ৪০ লাখ লোক টিকা গ্রহণ করেছেন। আগামী মার্চ মাসের মধ্যে প্রায় ৯ কোটি মানুষের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া সম্পন্ন হয়ে যাবে।

আরও পড়ুন: দেশে মৃত্যু ও শনাক্তের হার কমল

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নিরাপদ থাকতে টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক পরতে হবে একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা