ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

শিশুদের পরীক্ষামূলক টিকাদান আজ

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের করোনার টিকাদান কর্মসূচি বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা মানিকগঞ্জ থেকে এ কার্যক্রম শুরু হবে। পরীক্ষামূলক হিসেবে বৃহস্পতিবার দুই স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমও বুধবার (১৩ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য দেন।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, শিশুদের টিকাদানের বিষয়টি খুবই স্পর্শকাতর। আমরা এই কঠিন কাজই শুরু করতে চলেছি। এ ক্ষেত্রে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকলের সহযোগিতা দরকার। আশা করছি, এই কাজে সবাই আমাদের সঙ্গে সংযুক্ত হবেন।

এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য মহাপরিচালক জানান, এ পর্যন্ত সারাদেশের ২১টি কেন্দ্রে শিশু-কিশোরদের করোনা টিকাদানের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। তাদের জন্য পৃথক টিকা কেন্দ্র তৈরি হবে।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১২ বছরের বেশি শিক্ষার্থীদের অনুমোদন না দিলেও বিভিন্ন দেশে তাদের ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। আমাদেরও এমনটা পরিকল্পনা রয়েছে। এরইমধ্যে ২১টি কেন্দ্র ঠিক করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা