স্বাস্থ্য

রোববার তুরস্ক চীনা টিকার প্রথম চালান পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের নাগরিকদের জন্য করোনা ভাইরাসের টিকার প্রথম চালান সরবরাহ করার অনুমোদন দিয়েছে চীনা কর্তৃপক্ষ। তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দেশের করোনা ভাইরাস সায়েন্টিফিক এডভাইজরি কমিটির বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা বলেন, চীনা টিকা ৯১ দশমিক ২৫ ভাগ কার্যকর। তিনি বলেন,‘দেশে ব্যবহার করার পর সায়েন্টিফিক কমিটির মূল্যায়নের মাধ্যমে আমরা তুর্কি জনগণের ওপর এই টিকার কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হয়েছি। ‘

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন আত্মবিশ্বাসী যে, এই টিকা কার্যকর এবং তুর্কি জনগণের জন্য নিরাপদ।‘ তিনি জানান, তুরস্কে প্রথম ধাপে ৯০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। দিনে প্রায় ১৫ থেকে ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।

কোচা জানান, স্বাস্থ্য ও পেশাজীবীদের দিয়ে শুরু করে অগ্রাধিকার পাওয়া তিনটি গ্রুপকে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ অথবা অন্তত এপ্রিলের মধ্যে টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য পেশাজীবীদের সঙ্গে প্রথম দিকে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে আমিও থাকবো।‘

জানুয়ারিতে ১০ থেকে ১৫ লাখসহ মার্চের শেষ নাগাদ বায়োএনটেক থেকে ৪৫ লাখ ডোজ টিকা নেওয়ার পরিকল্পনা করছে তুরস্ক। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ১০২ জন সংক্রমিত এবং ২৫৪ জন মারা গেছে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী। মোট সংক্রমণ ২১ লাখ আর মৃত্যু ১৯ হাজার ছাড়িয়ে গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা