স্বাস্থ্য

নতুন বৈশিষ্টের করোনা প্রতিরোধ করবে এস্ট্রাজেনেকার টিকা

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বৈশিষ্টের (স্ট্রেইন) করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় এস্ট্রাজেনেকার টিকা কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। এস্ট্রাজেনেকা আরও বলেছে, রূপান্তরিত এই করোনাভাইরাসের ক্ষতিকর প্রভাব নিয়ে গবেষণা করছে তারা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ই-মেইলে যোগে এক প্রতিবেদনে এস্ট্রাজেনেকার একজন প্রতিনিধি জানিয়েছেন, এজেডডি১২২২তে (এস্ট্রাজেনেকার টিকা) আছে সার্স-কোভ-২ ভাইরাসের স্পাইক (ভাইরাসটির গায়ে কাঁটার মতো দেখতে) প্রোটিনের জেনেটিক উপাদান।

চলতি মাসের শুরুর দিকে যুক্তরাজ্য এবং ব্রাজিলে এস্ট্রাজেনেকার টিকার শেষ ধাপের পরীক্ষা শেষ হয়েছে। এতে দেখা গেছে এই টিকার পূর্ণাঙ্গ দুটি ডোজ যারা নিয়েছেন তাদের মধ্যে টিকার কার্যকারিতা শতকরা ৬২ ভাগ।

কিন্তু ছোট একটি গ্রুপকে প্রথমে অর্ধ ডোজ এবং পরে পূর্ণাঙ্গ ডোজ টিকা দেয়া হয়েছিল। তাদের ক্ষেত্রে এ টিকার কার্যকরিতা শতকরা ৯০ ভাগ। ভারতে আগামী সপ্তাহের মধ্যে এস্ট্রেজেনেকার এই টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দিতে পারে বলে

নতুন বৈশিষ্টের ভাইরাস সংক্রমণে বা ভাইরাল স্ট্রেইনে জেনেটিক কোডের যে পরিবর্তন দেখা গেছে, তা দৃশ্যত স্পাইক প্রোটিনের গাঠনিক কাঠামোর কোনও পরিবর্তন করে বলে মনে হয় না। এদিকে নতুন করে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়া নতুন বৈশিষ্টের ভাইরাসের বিরুদ্ধে করোনা ভাইরাসের টিকা কতটা কার্যকর তা পরীক্ষা করে দেখছে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

এই ভাইরাস এরই মধ্যে বৃটেনে ব্যাপক আকারে দেখা দিয়েছে। এতে ইউরোপের সঙ্গে বৃটেনের যোগাযোগ বন্ধই করে দেওয়া হয়েছে।বর্তমানে বৃটেনে করোনা ভাইরাসের যে নতুন বৈশিষ্টটি দ্রুত ছড়িয়েছে তার বিরুদ্ধে এস্টাজেনেকার টিকা কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়।

মহামারী সংক্রমণের এই ভয়বহতা থেকে কোন টিকা কতটা কার্যকর সেটা পরীক্ষার জন্য এটি এখন সর্বশেষ চ্যালেঞ্জ বলেও মনে করছে টিকা সংশ্লিষ্টরা। এস্ট্রাজেনেকার প্রতিনিধি আরও বলেছেন, এজেডডি ১২২২ টিকা নেয়ার ফলে তা শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা এই ভাইরাসের স্পাইক প্রোটিনগুলোর বিভিন্ন অংশকে শনাক্ত করতে বা চিনতে পারে। এর মাধ্যমে এই টিকা এই ভারাসকে ধ্বংস করতে পারে।

বি.১.১.৭ নামে চিহ্নিত করোনার এই নতুন রূপটি করোনার আগের সব ধরনের তুলনায় ৭০ শতাংশ বেশি দ্রুত গতিতে সংক্রমণ ঘটাতে পারে। যা শিশুদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। এটি বৃটেনে সবচেয়ে বেশি ছড়িয়েছে। যার ফলে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে অনেক দেশ। এর ফলে বৃটেনে বিশৃংখল এক অবস্থা সৃষ্টি হয়েছে।

ইউরোপের বাণিজ্য, যোগাযোগ বন্ধ হয়ে বৃটেন যেন এক নিঃসঙ্গ দেশে পরিণত হয়েছে। ইউরোপের এই দেশটি অন্যান্য দেশের সঙ্গে তার সকল যোগাযোগও বিচ্ছিন্ন করেছে। এতে তাদের বাণিজ্যিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে এরই মধ্যে। এস্ট্রেজেনেকা-অক্সেফোর্ড উদ্ভাবিত এই টিকাটি নিম্ম আয়ের দেশগুলো এবং উষ্ণ জলবায়ুতে বাস করা লোকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে বিবেচনা করা হচ্ছে।

কারণ এটির মূল্য অন্য টিকার তুলনায় কিছুটা কম, পরিবহন করা সহজ এবং সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে উন্নয়নশীল দেশগুলোতে এর চাহিদা বেশি হবে বলে টিকা সংশ্লিষ্টরা ধারণা করছেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা