স্বাস্থ্য

দেশে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে শুরু হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন। দেশে প্রায় দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন রোববার (০৪ অক্টোবার) থেকে চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচএন) এই সময়ের মধ্যে ৮ দিন এই ক্যাপসুল খাওয়াবে। আগে প্রতিবছর কার্যক্রমটি পরিচালিত হতো একদিনে। করোনাভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্য সুরক্ষার বিষয় মাথায় রেখে এবার একদিনের কর্মসূচি আট কার্যদিবসে করা হবে।

এবার এক লাখ ২০ হাজার সেন্টারে দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবকসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্থায়ী কর্মীরা এই ক্যাপসুল খাওয়াবেন। এই সময়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সাননিউজ/আরএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা