সংগৃহিত ছবি
স্বাস্থ্য

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৬৭

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে তীব্র শীতের সাথে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। এতে করে প্রতিদিন এই রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর মিছিল। এ সময় ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৭ জন।

বুধবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১২ জন, ঢাকা উত্তর সিটিতে ১২ জন, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ২ জন, নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১,০০,৫৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় আক্রান্ত রোগীদের মধ্যে ৬৩,৪৬৯ জন পুরুষ (৬৩.১%) এবং ৩৭,০৮৯ জন মহিলা (৩৭.৯%) রয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬৫ জন। এর মধ্যে ২৭৩ জন পুরুষ (৪৮.৩%) এবং ২৯২ জন মহিলা (৫১.৭%)।

এদিকে, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৮,৯৮০ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের

অপরদিকে, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৭,৭৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২১,১৪৬ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪৫ জন, গাজীপুর সিটি করপোরেশনে ৩ জন, (সিটি করপোরেশনের বাইরে) ঢাকা বিভাগে ১৮,৫৯২ জন, চট্টগ্রাম বিভাগে ১৫,৩১৫ জন, রাজশাহী বিভাগে ৩,৮৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৩,৩৪৯ জন, রংপুর বিভাগে ১,৫০৭ জন, বরিশাল বিভাগে ৮,৭১৬ জন, খুলনা বিভাগে ৯,৯২৭ জন এবং সিলেট বিভাগে ৩৩৭ জন রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা