সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

মাহিদুল হোসেন সানি: সারাদেশে তীব্র শীতের সাথে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। এতে করে প্রতিদিন এই রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর মিছিল। এ সময় ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সাথে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৫ জন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৩৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১,০০,৪৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় আক্রান্ত রোগীদের মধ্যে ৬৩,৪২৬ জন পুরুষ (৬৩.১%) এবং ৩৭,০৬৫ জন মহিলা (৩৬.৯%) রয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬৫ জন। এর মধ্যে ২৭৩ জন পুরুষ (৪৮.৩%) এবং ২৯২ জন মহিলা (৫১.৭%)।

এদিকে, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৮,৯৮০ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

অপরদিকে, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৭,৭৫৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২১,১৩৪ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪৫ জন, গাজীপুর সিটি করপোরেশনে ৩ জন, (সিটি করপোরেশনের বাইরে) ঢাকা বিভাগে ১৮,৫৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৫,২৯৫ জন, রাজশাহী বিভাগে ৩,৮৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩,৩৪৪ জন, রংপুর বিভাগে ১,৫০৭ জন, বরিশাল বিভাগে ৮,৭১৪ জন, খুলনা বিভাগে ৯,৯২৭ জন এবং সিলেট বিভাগে ৩৩৬ জন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি সংরক্ষণে নির্মিত &l...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজধ...

পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ

নানা চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান ধ...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্টের অভিযোগে গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা