সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয় ১,২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭,৮০৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানায়।

আরও পড়ুন: গণমাধ্যম সংস্কার কমিশন হবে

এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১,২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার ২ সিটি করপোরেশন এলাকায়ই ৪২৫ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ২৫৪ জন, বরিশালে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ২২১ জন, খুলনায় ৯১ জন, ময়মনসিংহে ২১ জন ও রাজশাহীতে ৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে চলতি বছরের (১ জানুয়ারি-৭ অক্টোবর) পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭,৮০৮ জন। তাদের মধ্যে ৬৩.২ শতাংশ পুরুষ এবং ৩৬.৮ শতাংশ নারী। একই সময়ে মারা যাওয়া ১৮৮ জনের মধ্যে ৫০.৫ শতাংশ নারী এবং ৪৯.৫ শতাংশ পুরুষ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

অ্যাস্টন ভিলা বনাম পিএসজি, সুপার কাপ ফাইনালে নেই মার্তিনেজ

উয়েফা সুপার কাপের ফাইনালের আগে চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেইনের (প...

লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে লবণ বোঝাই একটি বলগেট ডুবে মো. সাবের (৬৫) না...

'মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না'

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধা...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা