goodnews

দৌলতদিয়া যৌনপল্লীতে কোরবানির মাংস বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর দুই হাজার পরিবার পেলো কোরবানির মাংস।

শনিবার (১ আগস্ট) বিকেলে দৌলতদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জলিল ফকিরের বাড়িতে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের ব্যবস্থাপনায় যৌনকর্মীদের মাঝে দুই হাজার কেজি মাংস বিতরণ করা হয়।

মাংস বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল তায়াবীর, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম উপস্থিত ছিলেন।

ঈদের দিনে মাংস পেয়ে যৌনকর্মীরা বলেন, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দৌলতদিয়া যৌনকর্মীরা কোনদিন কারো থেকে কোরবানির মাংস পাননি। মৃত্যুর পর নামাজে জানাযার মধ্য দিয়ে অবহেলিত এসব যৌনকর্মীর প্রতি পুলিশ ভালেঅবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটা এই পল্লীর বাসিন্দারা সারা জীবন মনে রাখবেন। করোনাভাইরাস ও বন্যার ভয়াবহতার মধ্যে যখন এই পল্লীর বাসিন্দারা অসহায়, তখন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান মাংস বিতরণ করে পল্লীর অনেক পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত দুই হাজার পরিবারের মাঝে এক কেজি করে মাংস উপহার দিয়েছেন। তার উপহার তুলে দিতে বিকেলে আমরা এখানে এসেছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা