ফিচার

জাতিসংঘের গাড়িতে যৌনতা, ভিডিও ভাইরাল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতিসংঘের একটি গাড়ি ব্যাপক ভাইরাল হয়েছে। অবশ্য গাড়ির গুণে নয়, ভেতরে থাকা নারী-পুরুষের কাণ্ডেই চলছে তোলপাড়। এমনকি সংস্থাটির মহাসচিবের কান পর্যন্ত পৌঁছে গেছে সেই নারী-পুরুষের কীর্তির কথা!

যে কীর্তি নিয়ে এতো আলোচনা তা আর কিছুই নয়, যৌনতা! ব্যস্ত সড়কেই আদিম রিপুতে জড়িয়ে পড়েন জাতিসংঘের গাড়িতে থাকা অজ্ঞাত নারী-পুরুষ। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।

ব্যস্ত রাস্তায় জাতিসংঘের গাড়িতে শুধু ঐ নারী-পুরুষই ছিলেন না, সামনের সিটে ছিলেন চালকও। তবে তা যৌনতায় বাধ সাধেনি। কয়েক সেকেন্ডের সেই ভিডিও নিয়ে হইচই শুরু হতেই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, জাতিসংঘের স্টিকার লাগানো গাড়ির পেছনের আসনে রয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা। এক লাল পোশাক পরা নারী ওই কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে আছেন। বসার ভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা সংগমরত। পরিষ্কার ছবির ভিডিও ক্লিপিংয়ে উদ্দাম যৌনতার ছবি যেন স্পষ্ট। ভিডিওতে এটাও দেখা যাচ্ছে যে গাড়ির সামনের সিটে আরো এক ব্যক্তি বসে রয়েছেন।

তবে ওই ভিডিওতে কারো মুখই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। গাড়িটির স্টিকার ও নম্বর প্লেট দেখে নিশ্চিত বোঝা গেছে গাড়িটি জাতিসংঘের ট্রুস সুপারভিশান সংস্থার।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিডিওটি ইসরায়েলের এক ব্যস্ত রাস্তার। এটাও দাবি করা হয়েছে যে, রাস্তার ধারের একটি বাড়ি থেকে ওই ভাইরাল হওয়া ভিডিওটি করা হয়েছে। গাড়িতে থাকা জাতিসংঘের ওই কর্মকর্তা এবং ওই নারী; নিজেদের সম্মতিতেই শারীরিক মিলনে লিপ্ত হয়েছিলেন নাকি অর্থের বিনিময়ে তা এখনো পরিষ্কার নয়।

ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পরই জাতিসংঘ তড়িঘড়ি তদন্তের সিদ্ধান্ত জানায়। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই কর্মকর্তাকে দ্রুত চিহ্নিত করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা