ফ্যাশন

ফ্যাশনের জগতে জুতা

সান নিউজ ডেস্ক : জুতা কিংবা স্যান্ডেল, নিত্যদিনের সবচেয়ে প্রয়োজনীয় সঙ্গী। শহরাঞ্চলে জুতা ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। বয়স,দেশ, কাল, ভেদে জুতার রয়েছে বাহারি ডিজাইন। জুতা বা জুতার উদ্ভাবন হয়েছিল মূলত মানুষের পা-এর নিরাপত্তা বিধানের জন্য, তবে এখন তা কেবল মাত্র নিরাপত্তাই জোগায় না, বরং এটি সজ্জারও একটি অংশকে বোজায়।

তারুণ্যের ফ্যাশনকে প্রাধান্য দিয়েও এসেছে অনেক পরিবর্তন। অফিসিয়াল সু’র পাশাপাশি রয়েছে ক্যাজুয়াল জুতা। কেডস এবং বুটের আদলে তৈরি হচ্ছে এসব, যা আপনার স্মার্ট লুককে ধরে রাখবে। তবে প্রতিনিয়ত নতুন ডিজাইন আসছে। জুতা এবং স্যান্ডেলের দাম নির্ভর করে ডিজাইন, ব্যবহার ম্যাটেরিয়াল এবং পণ্যের গুণগত মানের ওপর। লিবার্টি, বাটা, গ্যালারি এ্যাপেক্স, জেনিস, হাস পাপিজ, স্পার্ক গিয়ারের মতো বড় ব্র্যান্ডগুলোও তরুণ-তরুণীদের জন্য নিয়ে এসেছে দারুণ সব জুতার কালেকশন। তা ছাড়া এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, বসুন্ধরা সিটি শপিং মলে নান্দনিক ডিজাইনের সব জুতার কালেকশন রয়েছে।

কিছু পরামর্শ : শখের জুতা-স্যান্ডেলের যত্ন নিন। আর টিকিয়ে রাখুন অনেক দিন।

১। পা ও কাজের ধরন বুঝে জুতা নির্বাচন করা উচিত। এর ফলে কাজ খুব সহজে ও আরামে সম্পন্ন করা যায়।

২। কাপড়ের জুতা, স্যান্ডেল : কাপড়ের জুতা স্যান্ডেল শীতের সময় বেশি পরা হয়। তাই ধুলাবালি বেশি জমে যায়। কাপড়ের জুতা ময়লা হলে পানিতে ডিটারজেন্ট মিশিয়ে ধুয়ে রোদে শুকালেই পরিষ্কার হয়ে যায়। রাখার সময় পলিথিনে ভরে রাখুন। তাহলে অনেক দিন ভালো থাকবে।

৩। সবসময় ব্যবহারের জন্য যে জুতা গুছিয়ে রাখবেন সেটি পরিষ্কার করার পর খোলা জায়গায় না রেখে কাগজ অথবা কাঠের বক্সের ভেতর রাখুন। এতে জুতা ধুলাবালি ও আর্দ্রতা থেকে রক্ষা পাবে।

৪। চামড়ার জুতা-স্যান্ডেল বদ্ধ জায়গায় না রাখাই ভালো। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় সুতির কাপড় দিয়ে মুড়িয়ে রাখলে ভালো থাকবে বেশি দিন।

৫। চামড়ার জুতা সরাসরি রোদে রাখবেন না। এতে চামড়া খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

৬। জুতার কালির সঙ্গে যে কোনো পেট্রোলিয়াম জেলি মিশিয়ে তারপর কালি করুন। এতে জুতা বেশিদিন ভালো থাকবে আর বর্ষায় পানি লাগলে জুতার খুব বেশি ক্ষতি হবে না।

৭। অনেক সময় জুতা থেকে বিশ্রী গন্ধ বের হয়। দুর্গন্ধ কমাতে জুতার মধ্যে পারফিউম স্প্রে করতে পারেন, গন্ধ চলে যাবে।

৮। জুতা কোনোভাবে ভিজে গেলে, বাড়ি ফিরে যেখানে-সেখানে ফেলে রাখবেন না। যতই ক্লান্ত থাকুন না কেন একটু সময় করে জুতায় লেগে থাকা কাদা ও নোংরা পরিষ্কার করে ফেলুন। তা না হলে ময়লাটা জুতায় শক্ত হয়ে জেঁকে বসবে। আর তা থেকে আপনার পায়ে ইনফেকশনও হতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা