ফাইল ছবি
পরিবেশ

৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৯ জুন) দেশের তিন বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ঈদের ছুটি বাড়ল

বৃষ্টি বাড়ায় গত কিছুদিন ধরে চলমান তাপপ্রবাহ রোববার দূর হয়েছে। আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গত কিছুদিন ধরেই সিলেট অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। আজও সেখানে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

আরও পড়ুন: ১১ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত) সিলেটে সর্বোচ্চ ১১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময়ে ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া কুমিল্লায় ৯৪ এবং রংপুরে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি না হলেও আকাশ কিছুটা মেঘলা রয়েছে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: সৌদিতে পৌঁছেছেন ৯৬৯১৯ হজযাত্রী

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় (৭৬ থেকে শতভাগ অঞ্চল); রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় (৫১ থেকে ৭৫ শতাংশ অঞ্চল) এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় (২৬ থেকে ৫০ শতাংশ অঞ্চল) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী দুদিন পর বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা