ছবি: সংগৃহীত
পরিবেশ

ঢাকার বায়ুমানে উন্নতি

সান নিউজ ডেস্ক : ঢাকার বায়ু আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে আজ রাজধানী ঢাকার অবস্থান ১৪ তম।

আরও পড়ুন : টোঙ্গায় ৭.২ মাত্রার ভূমিকম্প

শুক্রবার (১৬ জুন) সকাল ১০ টা ১০ মিনিটে আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ সময় বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুর মানের স্কোর হচ্ছে ১৫৫। অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান। শহরটির স্কোর হচ্ছে ১৪৮ ।অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের সূচকে, তৃতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর হলো ১৪৪। অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।

আরও পড়ুন : ঢাকায় বৃষ্টির আভাস

এ সূচকে স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা