ছবি : সংগৃহিত
পরিবেশ
সাইপ্রাস

কৃষকের জমি রক্ষার দায়িত্বে পেঁচা!

আন্তর্জাতিক ডেস্ক: কৃষকের চাষের জমি রক্ষা করে চলছে পেঁচা। শীতপ্রধান দেশ সাইপ্রাসের এই বিরল উদাহরণ বেশ কিছু দিন ধরে সমাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক আলোচিত হচ্ছে।

আরও পড়ুন: ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সাইপ্রাসের কৃষকরা একসময় ইঁদুরের তাণ্ডবে পাগলপ্রায় ছিলো। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হতো তাদের, রিপাবলিক অব সাইপ্রাস এবং রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত যাদের জমি রয়েছে।

সীমান্ত পেরিয়ে কৃষকরা সব সময় জমি ঠিক মতো দেখাশোনা করতে পারতেন না। এ দিকে ফসলের এক বিরাট অংশ ইঁদুর এসে নষ্ট করে যেত।

‘বার্ডলাইফ’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন এই সমস্যার মোকাবেলা করতে এগিয়ে আসে। দুই সীমান্তের মধ্যবর্তী ওই এলাকায় বিভিন্ন গাছের ডালে পেঁচাদের থাকার মতো প্রায় ৫০টি কাঠের বাক্স বসায় সংগঠনটি।

আরও পড়ুন: রাজধানীতে মুষলধারে বৃষ্টি

পাশাপাশি কৃষকদের ইঁদুর মারার বিষ ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়। এর পরিবর্তে ইঁদুর নিয়ন্ত্রণে রাখার দায়িত্বটি পেঁচাদের উপরেই ছেড়ে দেয়ার অনুরোধ জানায় ‘বার্ডলাইফ’ কর্তৃপক্ষ।

সাইপ্রাসে প্রায় এক দশক ধরে এই অভিযান চলছে। যার ভিত্তিতে বার্ডলাইফ’রই করা এক সমীক্ষায় উঠে এসেছে, ওই অঞ্চলে চাষের জমির আশপাশে বাসা বাঁধা পেঁচারা বছরে কম করে হলেও পাঁচ হাজার ইঁদুর নিধন করে থাকে।

আরও পড়ুন: আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বিশেষত সেখানে ‘বার্ন’ প্রজাতির পেঁচাদেরই দেখা মেলে। সমগ্র ইউরোপজুড়ে যাদের সংখ্যা কমে আসায় এক সময়ে পরিবেশবিদেরা চিন্তায় পড়েছিলেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা