পরিবেশ

১ বছরে ২২ হাতি পরিকল্পিত হত্যার শিকার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : বন্যহাতি রক্ষা ও হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের প্রাণী সংরক্ষণকর্মী, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেছেন, গত এক বছরে দেশে ২২টি মৃত হাতির মধ্যে অধিকাংশই পরিকল্পিত হত্যার শিকার। এভাবে হত্যা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই হাতিশূন্য হবে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিপন্ন এশিয়ান হাতি রক্ষায় মানববন্ধনের আয়োজন করে প্রাণ-প্রকৃতি সুরক্ষায় সম্মিলিত আন্দোলন নামে একটি সংগঠন। এতে প্রকৃতি ও পরিবেশ নিয়ে গণসচেতনতা তৈরিতে জড়িত আরও কয়েকটি সংগঠন সংহতি প্রকাশ করে।

বক্তারা বলেন,‘বাংলাদেশের বনবিভাগ ও আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনর সর্বশেষ জরিপের তথ্য মতে, দেশে এশিয়ান বন্যহাতি রয়েছে মোট ২৬৮টি। দেশের সীমান্তবর্তী পাঁচটি বনাঞ্চলে ৯৩টি পরিযায়ী হাতি বিচরণ করে। এছাড়াও সরকারের অনুমতিক্রমে দেশে ১০০টি পোষা হাতি আছে। কিন্তু দিন দিন হাতির অপমৃত্যের ঘটনা ঘটছে, হাতির এই সংখ্যা দিন দিন কমছে।

তারা আরও বলেন, ‘গত এক বছরে দেশে ২২টি হাতির মধ্যে চলতি মাসেই মারা গেছে ৪টি হাতি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করা হয়েছে, হাতিগুলোকে গুলি করে, বিষ প্রয়োগ অথবা বৈদ্যুতিক শক দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এভাবে হাতি হত্যা করা হলে, বাংলাদেশ থেকে শিগগিরই এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যাবে।

বক্তারা বন্যহাতি নিধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হাতির নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন। এছাড়া বন্য হাতির প্রাকৃতিক চলাচলের পথ, খাবার ও পানির উৎস রক্ষায় গহীন বনে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, অভয়ারণ্যসহ বনে পর্যাপ্ত খাদ্য শৃঙ্খলা গড়ে তোলার দাবি জানিয়েছেন।

মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহাব উদ্দিন, প্রাণ-প্রকৃতি সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আমিনুল ইসলাম মিঠু এবং সহযোগী সদস্য আ ন ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা