সংগৃহীত ছবি
পরিবেশ

আজও ঢাকার বাতাস সবচেয়ে দূষিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজধানী ঢাকা সাপ্তাহিক ছুটির দিন আজও বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪০ স্কোর নিয়ে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: বিশ্বের বায়ু দূষণের শীর্ষে ঢাকা

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

শহরগুলোর দূষিণের তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে- নেপালের কাঠমান্ডু (২১৯)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (১৯৮), পাকিস্তানের করাচী (১৮৭) ও উগান্ডার কাম্পালা (১৮৫)।

এই সূচক অনুযায়ী সকালে ঢাকার মতো নেপালের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আর বাকি তিন শহরের বাতাসের মান এর চেয়ে কিছুটা ভালো হলেও তা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা