ছবি: সংগৃহীত
বিনোদন

প্রস্মিতা-অনুপমের নতুন জীবন শুরু 

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন ২ বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। প্রস্মিতা পালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এ শিল্পী। একেবারেই ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের নিয়েই তৃতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অনুপম-প্রস্মিতা।

আরও পড়ুন: হলিউডের সিনেমায় প্রিয়াঙ্কা

শুক্রবার (২ মার্চ) সন্ধ্যা ৭ টায় বিয়ের রেজিস্ট্রি হয় এই দম্পতির।

দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে ২০২১ এ বিবাহ বিচ্ছেদ হয় অনুপমের। অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন ২০২২ সালের ২৭ নভেম্বর নেটপাড়ায় শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। একইসঙ্গে অনুপমের প্রতি সমবেদনাও জানান অনেকেই। তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসলে তাকে নিয়েও শুরু হয় সমালোচনা।

আরও পড়ুন: নিপুণের প্যানেলে থাকছেন শাকিব খান

কয়েক দিন আগে অনুপমের স্ত্রী প্রস্মিতা বলেন, তারা আলোচনা-সমালোচনার জন্য প্রস্তুত। দাম্পত্য জীবনে সুখে থাকলে ওসব ট্রোলিং তাদের জীবনে কোন প্রভাব ফেলতে পারবে না।

অনুপম ও প্রস্মিতা বহু বছর ধরেই একে অন্যের পরিচিত। এতদিনের পেশাগত আলাপ বন্ধুত্বে গড়ায় এবং বন্ধুত্বই পরিণত হয় প্রেমে। এবার তাদের চার হাত এক হলো। বেশ আগে থেকেই প্রেমের গুঞ্জন শোনা গেলেও মুখ খুলেননি কেউই। গত ফেব্রুয়ারিতে সম্পর্কের কথা স্বীকার করেন অনুপম।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা