ফাইল ফটো
শিক্ষা

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ২০ শিক্ষক-কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি: কম্পিউটারের উপর প্রশিক্ষণ নিতে ১১ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় যাবেন ২০ শিক্ষক-কর্মকর্তা। এদের মধ্যে ৩ জন কর্মকর্তা ও ১৭ জন শিক্ষক। আগামী ১২ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তারা এই প্রশিক্ষণ নেবেন।

আরও পড়ুন: মাধ্যমিকের ১৭ শিক্ষককে অব্যাহতি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (সচিবের একান্ত সহকারী) মো. জাকির হোসেনের নেতৃত্বে এ দলটি দক্ষিণ কোরিয়ায় যাবেন।

এই দলে অন্য ২ জন কর্মকর্তা হলেন (মাউশি) অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ড. নেহার পারভীন, সহকারী পরিচালক (কলেজ-৩) তপন কুমার দাস।

আরও পড়ুন: ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু

শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবর দেওয়া এক চিঠিতে এ তথ্য জানায় (মাউশি) বিভাগের প্রশিক্ষণ শাখার উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন। গত ৩০ জুলাই এই চিঠিটি দেওয়া হয়। প্রশিক্ষণটিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সরকার এ সফরের খরচ বহন করবে না। আয়োজকরা ২০ শিক্ষক-কর্মকর্তার যাতায়াত, থাকা-খাওয়াসহ যাবতীয় সকল খরচ বহন করবে। সফরকালীন এই ১১ দিনই তাদের কর্মদিবস হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

শিক্ষক-কর্মকর্তাদের এ দলটি প্রশিক্ষণ শেষে সফরে কী শিখলেন, তার উপর ১ টি বিস্তারিত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে।

সান নিউজ/এএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা