ছবি : সংগৃহিত
শিক্ষা

সভাপতি ও অধ্যক্ষকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার : মহামান্য আদালতের আদেশ না মানায় তার ব্যাখ্যা দিতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের অধ্যক্ষ ফৌজিয়া রাশেদীকে তলব করেছেন হাইকোর্ট।

আরও পড়ুন : প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মঙ্গলবার (২৩ মে) এ আদেশ দেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ। আগামী ১ জুন তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।

আদালতে ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ রিটের পক্ষে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম সারোয়ার পায়েল।

আরও পড়ুন : ঢাবিতে নির্ধারিত রিকশা ভাড়া কার্যকর

ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য পদে তৃতীয় সর্বোচ্চ ভোট পান মো. আনিসুর রহমান। তার থেকে বেশি ভোট পাওয়া দুজনকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়। এ দুজনের মধ্যে সন্ত্রাসীদের গুলিতে মারা যান যুবলীগ নেতা জাহিদুল ইসলাম টিপু।

টিপু মারা যাওয়ার পর আনিসুর রহমান তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী হিসেবে তাকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করার আবেদন করেন। আবেদনে সাড়া না দেওয়ায় আনিসুর রহমান হাইকোর্টে রিট করেন।

গত ১১ ডিসেম্বর রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আনিসুর রহমানকে ৩০ দিনের মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশের ৩০ দিন অনেক আগে পার হলেও আনিসুর রহমানকে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়নি।

আরও পড়ুন : স্নাতকের শিক্ষার্থীরাও উপবৃত্তি পাবে

আজ ওই রিট শুনানির একপর্যায়ে আদালতের আদেশ পালন না করায় তার ব্যাখ্যা দিতে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান ও স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে তলব করেন হাইকোর্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা