ছবি-সংগৃহীত
শিক্ষা

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : চলমান দাখিল পরীক্ষার আগামী বৃহস্পতিবারের (২৫ মে) পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একইসঙ্গে ঘূর্ণিঝড় মোখায় স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচির তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

বৃহস্পতিবার (১৮ মে) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ২০২৩ সালের দাখিল পরীক্ষার বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত (তত্ত্বীয়) বিষয়ের (বিষয় কোড-১১৫) পরীক্ষা একযোগে দেশের সকল কেন্দ্রে স্থগিত করা হলো। এছাড়া পূর্বে স্থগিতকৃত ১৪ মে এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ মে শনিবার এবং ২৫ মে এর স্থগিত হওয়া পরীক্ষা ২৮ মে রোববার অনুষ্ঠিত হবে৷ প্রতিদিন সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷

আরও পড়ুন : স্নাতকে ভর্তির মেধাতালিকা প্রকাশ

সকল বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ২৯ মে ২০২৩ সোমবার থেকে (৪ জুন ২০২৩) রোববার পর্যন্ত তারিখের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।

এছাড়া ৫ জুনের মধ্যে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের দাখিল শাখায় হাতে হাতে জমা দিতে হবে।

আরও পড়ুন : ৪৫ তম বিসিএসের আসন বিন্যাস প্রকাশ

প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু করতে হবে। নিজ নিজ ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনো ক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ৷

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা