সংগৃহীত
শিক্ষা

এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি শুরু ২৭ মার্চ

স্টাফ রিপোর্টার : ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে ২৭ মার্চ থেকে।

সোমবার (১৩ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিক‌্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিক‌্যাল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন : নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন

আগামী ২৭ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশের ৩৭টি সরকারি মেডিক‌্যাল কলেজে নির্বাচিত শিক্ষার্থীরা অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। সংশ্লিষ্ট মেডিক‌্যাল কলেজ থেকে গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীর সকল মূল সনদপত্র যাচাই করবেন।

এতে বলা হয়, সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত সব মূল সনদপত্র যাচাই করবেন এবং ভর্তির পূর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। এর ভিত্তিতে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে ভর্তি করা হবে। তাছাড়া বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত নির্দেশনা পরবর্তী সময়ে জানানো হবে।

আরও পড়ুন : মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ২২

ভর্তির সময় একজন শিক্ষার্থীর যেসব কাগজপত্র লাগবে :

১. ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
২. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
৩. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র বা প্রশংসাপত্র।
৪. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
৫. জেলা কোটার দাবির ক্ষেত্রে স্থানীয় সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র।
৬. পার্বত্য জেলার উপজাতীয়, অ-উপজাতীয় উভয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।
৭. মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫ তারিখ ১৮-১০-২০২০ খ্রি. মূলে প্রকাশিত পরিপত্র এবং সরকার কর্তৃক জারিকৃত বিধি বিধান অনুযায়ী প্রমাণপত্র।
৮. প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি মেডিক‌্যাল কলেজের অধ্যক্ষ কর্তৃক যাচিত অন্যান্য প্রমাণপত্র।

আরও পড়ুন : সাবেক স্পিকার জমির উদ্দিনকে জরিমানা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির স্বপক্ষে পরিক্ষার্থী কর্তৃক কোনো প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হলে বা জমা দেওয়া তথ্য অসত্য বলে প্রমাণিত হলে, যেকোনো সময় তার ভর্তি বাতিলপূর্বক সেই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষা সক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এবং সংশ্লিষ্ট মেডিক‌্যাল কলেজ থেকে জানা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা