শিল্প ও সাহিত্য

বইমেলায় দর্পণ কবীরের দুটি বই

সান নিউজ ডেস্ক: কবি ও কথা সাহিত্যিক দর্পণ কবীরের দুটি বই বের হচ্ছে অমর একুশে বইমেলায়। মিথ্যাগুলোর নন্দন মুখশ্রী নামক কাব্যগ্রন্থ বের করছে অনুস্বর
পাবলিশার্স এবং অলৌকিক আগন্তুক নামক কিশোর উপন্যাস বের করছে অনন্যা প্রকাশনী।

আরও পড়ুন: ইরানের মুদ্রার সর্বনিম্ন দরপতন!

এ ছাড়া মিথ্যাগুলোর নন্দন মুখশ্রী কাব্যগ্রন্থটি কলকাতা থেকে বের করছে একুশ শতক প্রকাশনী। এই কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা এবং অলৌকিক আগন্তুক এর প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন।

বইমেলায় কিশোর উপন্যাসটি পাওয়া যাবে অনন্যা স্টলে এবং মুক্তধারা নিউইয়র্কের স্টলে। দর্পণ কবীরের এটি ষষ্ঠ কাব্যগ্রন্থ এবং দ্বিতীয় কিশোর উপন্যাস।

উল্লেখ্য, দর্পণ কবীর একজন প্রেমের কবি। তিনি ছড়াও কবিতা লেখা দিয়ে সাহিত্য চর্চার শুরু করেন। এরপর গল্প, উপন্যাস ও গান লিখে চলেছেন। ১৯৯১ সালে তার প্রথম ছড়ার বই-ধপাস প্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থ-কষ্টের ধারাপাত প্রকাশিত হয় ২০০০ সালে। এরপর আকাশ আয়না (২০১২), বসন্ত নয় অবহেলা (২০১৬), গল্পটার নাম নেই (২০২০), আশ্চর্য দুঃখগুলো কষ্ট হয়নি (২০২২) প্রকাশিত হয়।

এ ছড়া দর্পণ কবীরের দশটি উপন্যাস, একটি কিশোর উপন্যাসসহ কিশোর গল্প এবং রোমান্টিক গল্পের বই বেরিয়েছে। দর্পণ কবীর সপরিবারে নিউইয়র্ক শহরে বসবাস করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা