খাদ্য অপচয় রোধে সচেতনতা ক্যাম্পেইন পালিত
শিক্ষা

খাদ্য অপচয় রোধে সচেতনতা ক্যাম্পেইন পালিত

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয় : খাদ্য অপচয় রোধে সচেতনতা ক্যাম্পেইন-২০২২ পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আওয়াজ। ক্যাম্পেইনটির স্পন্সর করেছে ই-কমার্স আঁরশিলতা।

আরও পড়ুন : কলকাতায় ডুবল বাংলাদেশি জাহাজ

বৃহস্পতিবার (২৪ মার্চ ) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ক্যাম্পেইন টি পালন করা হয়।

ক্যাম্পেইনটিতে স্বেচ্ছাসেবীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, আবাসিক হল গুলোর ডাইনিং, বিভিন্ন খাবার হোটেল এবং ছাত্রমেসে খাদ্য অপচয় রোধক সচেতনতা মূলক স্টিকার লাগায় এবং উপস্থিত জনসাধারণের সাথে সমস্যাটি নিয়ে মতবিনিময় করে সচেতন করে ৷

ক্যাম্পেইনটি নিয়ে আওয়াজের অন্যতম সংগঠক তানভীর আহম্মেদ বলেন, পৃথিবীতে ১ বিলিয়ন এর মতো মানুষ পর্যাপ্ত খাবার পায় না৷ তার অন্যতম প্রধান কারন- আমাদের যাদের কাছে পর্যাপ্ত খাবার রয়েছে আমরা খাবার অপচয় করি।

আরও পড়ুন : বন্ধু ও প্রতারকদের চেহারা উন্মোচিত হবে

আজকের ক্যাম্পেইনটির উদ্দ্যেশ্য ছিল মানুষকে জানানো খাবার অপচয় একটি সমস্যা। আমাদের উচিত সচেতন হওয়া এবং খাবার অপচয় থেকে বিরত থাকা।

অন্য আরেকজন সংগঠক শাহিন বিন আহান জানায়, মানুষ যেন খাবার অপচয় না করে এই জন্যেই আমাদের এই ক্যাম্পেইন। আমরা চাই মানুষ জানুক খাদ্যাভাবে পৃথিবীতে অনেক মানুষ মারা যাচ্ছে।

আরও পড়ুন : জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন না

প্রসঙ্গত, আওয়াজ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটি স্বেচ্ছায়শ্রমের মাধ্যমে খাদ্য অপচয়, খাদ্য নিরাপত্তা, খাদ্যের পুষ্টি এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে কাজ করে।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা