জাককানইবি'র নতুন উপাচার্য ড. সৌমিত্র শেখর
শিক্ষা

জাককানইবি'র নতুন উপাচার্য ড. সৌমিত্র শেখর

নিজস্ব প্রতিনিধি, জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

বুধবার (১৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহমুদুল আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও ও চ্যান্সেলরের অনুমোদক্রমে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে-কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

ড. সৌমিত্র শেখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল গবেষণা কেন্দ্র’ এর প্রাক্তন পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পর্ষদে একাধিকবার (২০১৬, ২০১৮, ২০১৯) নির্বাচিত সদস্য এবং টিএসসি এর উপদেষ্টা ছিলেন। বাংলায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন। সরকারি বৃত্তিপ্রাপ্ত গবেষক হিসেবে মাত্র ঊনত্রিশ বছর বয়সে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৬ সালে যোগ দেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্থায়ী পদে প্রভাষক হিসেবে আসেন। ছাত্রজীবন থেকেই সাহিত্যশিল্পানুরাগী; লেখালেখির শুরু করেন। বিশ্ববিদ্যালয় জীবনে নাটকের প্রতি অনুরাগী হন। সে সূত্রে কয়েকটি নাটকে অভিনয় করেন এবং দু-তিনটি নাটকও লেখেন। শেষ অবধি অধ্যাপনাতেই আত্মনিয়োগ এবং সাহিত্য সমালোচনা– সাহিত্যে মনোযোগী হন। আনন্দবশত টেলিভিশনেও কাজ করেন। সাহিত্য – আলোচনায় তিনি প্রয়োগ করেন একান্ত নিজস্ব দৃষ্টিভঙ্গি। ব্যাক্তির মন- জোগান লেখায় বিশ্বাস নেই তাঁর।

ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত তার রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থাবলির মধ্যে রয়েছে গদ্যশিল্পী মীর মশাররফ, নজরুল কবিতার পাঠভেদ ও অন্যান্য প্রসঙ্গ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সিভিল সোসাইটি ও অন্যান্যব্যাকরণ সন্ধান কথাশিল্প অন্বেষণ, সত্যেন সেনের উপন্যাসে জীবন ও শিল্পের মিথস্ক্রিয়া, ষাটের কবিতাঃ ভালোবাসার শরবিদ্ধ কবিকূল, ভাষার প্রাণ ভাষার বিতর্ক, সরকারি কর্মকমিশন ও শিক্ষাভাবনা, ঢাকা বিশ্ববিদ্যালয়: চেতনার বাতিঘর, নজরুল: আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং শিল্পের বোধ, মোসলেম ভারত: বিষয় বিশ্লেষণ, শিক্ষার ধারা পরীক্ষার কারা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা